Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের ফসলের মাঠে হলুদ সরিষা ফুলের সমারোহ

চাষ বাড়াতে ২৬ হাজার কৃষককে প্রণোদনা
banglarbhoreBy banglarbhoreDecember 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শেখ জাফি
বাজারে ক্রমাগত বাড়ছে ভোজ্য তেলের দাম, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই অবস্থা থেকে রেহাই পেতে যশোরের কৃষকরা প্রতিবছর সরিষা আবাদে ঝুঁকছেন। এতে একদিকে যেমন কৃষকদের নিজেদের ভোজ্য তেলের চাহিদা মিটবে, তেমনি প্রয়োজন অতিরিক্ত সরিষা বিক্রি করে লাভবান হওয়ার আশা তাদের। যশোরের অধিকাংশ ফসলের মাঠে এখন হলুদ সরিষা ফুলের সমারোহ, মৌমাছির ভোঁ ভোঁ শব্দ। ফসলের মাঠে হলুদ সরিষার এমন দৃশ্য দেখা যায় যশোর-রাজগঞ্জ সড়কের দুই ধারে। প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষার বাম্পার ফলনে লাভবানের আশা কৃষকের।  হাসি ফুটেবে তাদের মুখে। আর সরিষা চাষ বাড়াতে কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার। যশোর জেলায় মোট ২৬ হাজার কৃষককে প্রণোদনা হিসেবে বিজ ও সার দেয়া হয়েছে। এ বছর সরিষা উপাদনের লক্ষ্যমাত্র ধরেছে ৩২ হাজার ৫০০ হেক্টর জমিতে।
যশোর কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পতিত জমিতে অনেকেই আগাম সরিষা আবাদ করেছে। ইতোমধ্যে সে সব ক্ষেতে সরিষায় ফুল আসতে শুরু করেছে। এছাড়া এখনও অনেকেই বপণ করছে। গত মৌসুমে যশোর জেলায় ২৯ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষার আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু উৎপাদন হয়েছিল ৩১ হাজার ৫৮০ হেক্টর জমিতে। কৃষি বিভাগ এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্র ধরেছে ৩২ হাজার ৫০০ হেক্টও জমিতে। ইতোমধ্যে যশোর জেলার আট উপজেলায় মোট ২৫ হাজার ২৫৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।

কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, রোববার পর্যন্ত যশোর জেলার সদর উপজেলায় এ বছর সরিষা আবাদ হয়েছে ৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে। শার্শা উপজেলায় এ বছর সরিষা আবাদ হয়েছে ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে। চৌগাছা উপজেলায় এ বছর সরিষা আবাদ হয়েছে ৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে। অভয়নগর উপজেলায় এ বছর সরিষা আবাদ হয়েছে এক হাজার ৯৬০হেক্টর জমিতে। বাঘারপাড়া উপজেলায় এ বছর সরিষা আবাদ হয়েছে ২ হাজার ৫৫০ হেক্টর জমিতে। মনিরামপুর উপজেলায় এ বছর সরিষা আবাদ হয়েছে ২ হাজার ৬৬০ হেক্টর জমিতে। কেশবপুর উপজেলায় এ বছর সরিষা আবাদ হয়েছে এক হাজার ৭৫০ হেক্টর জমিতে।

কেশবপুরের উপজেলার গোপসেনা গ্রামের সরিষা চাষি হাসান আলী জানিয়েছেন, বাজারে সয়াবিন বা ভোজ্য তেলের দাম প্রতি লিটার ১৭০ থেকে ১৯০ টাকা। এক লিটার তেল এত টাকা দিয়ে কিনে খেতে কষ্ট হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা সরিষার আবাদ বাড়িয়েছেন। এ বছর দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন তিনি। হাসান বলেন, আগে আমাদের এ জমিতে মুগ, মসুর ও খেসারি কলাই চাষ করতাম।

একই গ্রামের সিয়াম মোড়ল বলেন, ‘বাজারে তেলের খুব দাম। তাই আমরা সরিষা লাগিয়েছি। এই সরিষা থেকে তেল হবে আর সেই তেল আমরা সারা বছর খাব। সারা বছর তেল কিনতে হবে না। তিনি বলেন, বাজারের সয়াবিনে ভেজাল থাকে। কিন্তু আমাদের উৎপাদিত তেলে কোনো ভেজাল থাকছে না।

কিশোর দাস নামের এক চাষি বলেন, গাছে যেভাবে ফুল বা ফল এসেছে তাতে মনে হয় ফলন ভালো হবে। প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষার বাম্পার ফলনে লাভবানের আশা করছেন ।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোশাররফ হোসেন বলেন, তেলজাতীয় ফসল চাষের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। কৃষকদের সরিষা চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। যশোর জেলায় ৩২ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদেও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরিষা চাষ বাড়াতে যশোর জেলায় মোট ২৬ হাজার কৃষককে প্রণোদনা হিসাবে বিজ ও সার দেয়া হয়েছে।

সরিষা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.