Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
  • খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল
  • ভোটের ফল নিয়ে যশোরে রাজনৈতিক মহলে যত আলোচনা
  • সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি
  • খাজুরায় ৫ কৃষক পুরস্কৃত
  • জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মাগুরায় সংবাদ সম্মেলনে নির্বাচনী অবস্থান তুলে ধরল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

একাডেমি কাপ ফুটবল টাইব্রেকারে হযরত একাডেমির জয়

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
যশোরে অনুষ্ঠিত একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে হযরত ফুটবল একাডেমি যশোর। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা টাইব্রেকারে বাঘারপাড়ার চিত্রা ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৫-৩ গোলের জয়ে দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে হযরত ফুটবল একাডেমি। মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদের পৃষ্ঠপোষকাতায় সোনালী অতীত ক্লাব যশোর এ টুর্নামেন্টের আয়োজন করছে।

ম্যাচের ৫ মিনিটে আকাশের গোলে এগিয়ে যায় হযরত ফুটবল একাডেমি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। পাঁচ মিনিট পরেই শাহ আলমের গোলে সমতায় ফেরে বাঘারপাড়ার চিত্রা ফুটবল একাডেমি। পরে কোন দলই আর গোল করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হয়।

পরে টাইব্রেকারে হযরত ফুটবল একাডেমি পাঁচ শটের পাঁচটিতেই গোল করে। চিত্রা ফুটবল একাডেমি ৪টি শটের তিনটিতে গোল করতে পরে। শেষ শটটি নেয়ার প্রয়োজন পড়েনি। হযরত ফুটবল একাডেমির আকাশ হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। আকাশের হাতে পুরস্কার তুলে দেন সোনালী অতীত ক্লাব যশোরের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ।

আজ একই মাঠে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে উপশহর ফুটবল একাডেমি ও শার্শা ফুটবল একাডেমি।

ফুটবল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.