Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লিড নিউজ জানুয়ারি ১৩, ২০২৫

যশোরে প্রকাশ্যে আ.লীগের মিছিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আজ সোমবার দুপুরে সিনিয়র চীফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে তারা ঝটিকা মিছিল বের করেন। জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দড়াটানায় যেয়ে ছত্রভঙ্গ হয়। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার অনুকূলে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায় নেতাকর্মীদের। সরকারের পতনের পর এই প্রথম যশোরে এমন মিছিল হলো।

তবে মিছিলের কথা জানেন না বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক। আদালত সূত্রে জানা গেছে, জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়ার আদালতে এদিন ২৫ নেতাকর্মীর হাজিরা দিতে আসেন।

জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু জানান, ‘জেলা বিএনপি অফিস পোড়ানোর যে মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে; সেটা মিথ্যা বানোয়াট। সোমবার ওই মামলায় ২৫ জন হাজিরা দিতে গেছিলাম। উদ্দেশ্যমূলক মামলা করে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করি।’

প্রসঙ্গত, গেল বছরের ৪ আগস্ট বিকালে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এমএ গফুর। এ মামলায় আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.