Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা
  • প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোরবাসী
  • ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন
  • যশোরে টিআরসি নিয়োগে শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন
  • মণিরামপুরে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, বিপাকে ৮ শিক্ষার্থী
  • সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় চলছে মাটি কেটে বিক্রির মহোৎসব !
  • জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শা বিএনপির সভাপতি হাসান জহির, সম্পাদক লিটন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলা বিএনপির ১১ সদস্যের কমিটিতে সভাপতি হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন মনোনীত হয়েছেন। যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শার্শা উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে আবুল হাসান জহিরকে সভাপতি ও নুরুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন, প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন শার্শা উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, সিনিয়র সহ-সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ (শার্শা), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু ও ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ। পরে নেতাদের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

তৃণমূলের বিএনপি নেতারা জানান, কয়েকদিন ধরে আলাদাভাবে নেতারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোট চেয়ে প্রচার প্রচারণা করছিলেন। এতে কমিটি নিয়ে বিভাজন তৈরি হয় শার্শা উপজেলা বিএনপির মধ্যে। দ্বন্দ্ব মেটাতে জেলা বিএনপি তৃণমূল নেতাকর্মীদের সমর্থন নিয়ে নির্বাচন পরিহার করে সমন্বয়ের মাধ্যমে কমিটি তৈরি করে দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা

এপ্রিল ২৬, ২০২৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোরবাসী

এপ্রিল ২৬, ২০২৬

ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন

এপ্রিল ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.