Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেবহাটায় সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের কর্মসূচি : ১৪৪ ধারা জারি

banglarbhoreBy banglarbhoreJanuary 30, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দেবহাটা সংবাদদাতা
সাতক্ষীরার দেবহাটায় সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান দেবহাটা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দেবহাটার গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে ফৌজদারি কার্যবিধি অনুসারে ১৪৪ ধারা জারি করা হয়।

আদেশে জানানো হয়, সম্মেলন স্থল শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও তার আশপাশে এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন করতে পারবে না। সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাইকিং, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার।

সভা সমাবেশের উদ্দেশ্যে পাঁচ বা ততধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী জানান, ১৪৪ জারির পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.