Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা মামলার আসামির কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিলেন শার্শা বিএনপির ৩ নেতা

banglarbhoreBy banglarbhoreFebruary 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা মামলার আসামির কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান। একই মঞ্চে ফুলেল শুভেচ্ছা নেন কমিটির সভাপতি আবুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম। গত শনিবার বিকেলে শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে সজনের ভেড়ি নামক স্থানে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির পিকনিক অনুষ্ঠানে এই ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তারা। মামলার আসামি মোহাম্মদ আজিম উদ্দিন গাজী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নেতা-কর্মীদের ওপরে লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গুলি ছোড়া হয়। ৭০-৮০ জন পুলিশ সদস্য এই হামলা চালান। এতে বিএনপির কয়েকশ’ নেতা-কর্মী আহত হন। আটক করা হয় বিএনপির অন্তত ৪০০ নেতা-কর্মীকে। ওই ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর নয়াপল্টন ভিআইপি সড়কের বাসিন্দা মাহফুজার রহমান বাদী হয়ে বিস্ফোরক আইনে পল্টন থানায় একটি মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম-পরিচয় উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে। আজিম উদ্দীন গাজী ওই মামলায় ১৩১ নম্বর আসামি। বিএনপি কার্যালয়ে হামলা মামলার আসামির কাছ থেকে ফুল নেয়ার বিষয়ে জানতে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুজ্জামানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, ‘এটা রাজনৈতিক কোনো অনুষ্ঠান না। বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি নামে একটি ব্যবসায়িক সংগঠনের পিকনিক অনুষ্ঠানে আমাদের তিনজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আমরা তিন জনই ওই সমিতির সদস্য। বিএনপির কমিটিতে পদ পাওয়ায় সংগঠনের সদস্য হিসেবে আমাদের এই সম্মাননা জানানো হয়েছে। তাছাড়া আজিম উদ্দীন গাজীর বিরুদ্ধে ঢাকায় কোনো মামলা আছে কি না, তা আমাদের জানা ছিল না।’
জানতে চাইলে আজিম উদ্দীন গাজী বলেন, ‘মামলায় যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে, তখন আমি ঢাকাতেই ছিলাম না। বেনাপোলে অবস্থান করছিলাম। তারপরও আমি কেমনে বিএনপির কার্যালয়ে গিয়ে হামলা করলাম, বুঝতে পারছি না। আমি মামলা-বাণিজ্যের শিকার হয়েছি। ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানো হয়েছে।’

বিএনপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.