বাংলার ভোর প্রতিবেদক
যশোরে গৃহায়ন কর্তৃপক্ষের (হাউজিং এস্টেট) অবৈধভাবে বররাদ্দকৃত ৬৪টি প্লট বাতিলের দাবিতে মানবন্ধন হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন হয়। এতে যাদের উচ্ছেদ করে ওই বরাদ্দ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে, তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান।
মানববন্ধনে জানানো হয়, দীর্ঘদিন ওই সব প্লটে বসবাস করছেন নিম্ন আয়ের অসংখ্য পরিবার। উপশহরের মূল পরিকল্পনায় সেগুলি প্লট হিসেবেও ছিল না। পরবর্তীতে হাউজিং অফিসের কতিপয় দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা বিগত সরকারের সময় কিছু নেতাকে ম্যানেজ করে প্লট তৈরি করে মোটা টাকার বিনিময়ে বরাদ্দ দেয়। ওই বরাদ্দের কারণে ১৯৮৬ সালের পর থেকে সেখানে বসবাসকারী নিম্ন আয়ের মানুষকে পথে বসতে হচ্ছে। তারা অবৈধ প্লট বরাদ্দ বাতিলের দাবিতে এই মানববন্ধন করে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভুক্তভোগী, ইভান হোসেন, ফাহিম রহমান, খায়রুল ইসলাম, আলতাপ হোসেন, আছিরণ প্রমুখ।
খায়রুল ইসলাম নামে এক ভুক্তভোগী বলেন, ‘আমরা আজ ৫০ বছর ধরে ওখানে বসাবস করছি। সেইসব জায়গায় অন্য লোকের কাছে বরাদ্দ দিয়ে দিয়েছে। হাউজিং কর্তৃপক্ষ বলছে, আমাদের উচ্ছেদ করে দিবে।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস আমলে, যারা ফ্যাসিবাদের প্রত্যক্ষ দোসর ছিলো তারা পুরস্কারস্বরূপ হাউজিংয়ে প্লট পাচ্ছে। যারা যোগ্যতা সম্পন্ন তারা কিন্তু প্লট পাচ্ছে না। আমরা দাবি জানায়, অবৈধ সরকারের সময়ে যেসব প্লট বরাদ্দ হয়েছিলো, সেগুলো বাতিলের দাবি জানাচ্ছি।’
শিরোনাম:
- যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
- বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
- নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
- অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
- যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
- যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
- যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
- অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
