Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি অব্যাহত
  • যশোরে ১৬টি গাঁজা গাছসহ আটক ১
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের ৫জন নিহত
  • যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছার সড়কে ঝরলো বাবা-মেয়েসহ তিন জনের প্রাণ

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৯, ২০২৫No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় অম্বুলেন্সের ধাক্কায় বাবা-মেয়েসহ ৩ ভ্যানযাত্রী নিহত ও ভ্যানচালকসহ ২জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল ৬টার দিকে যশোরের ঝিকরগাছার নবীবনর মোল্লা ফিলিং স্টেশনের সামনে।
নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামনআলী গ্রামের হাসান ইকবল (৪০), তার মেয়ে রত্না খাতুন (১১) ও গদখালী জিয়ালাপাড়া গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০)।

আহত হয়েছেন নিহত হাসান আলীর স্ত্রী হালিমা খাতুন (৩০) ও পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের বাসিন্দা ভ্যান চালক বাবলু মিয়া (৩৫)। আহতদের অবস্থা আশংকাজনক।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রিপন বলেন-  অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো – ছ ৭১-৫১১৯) বেনাপোল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে  যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যান গদখালী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় যশোর-বেনাপোল মহাসড়কের নবীবনগরে মোল্লা ফিলিং স্টেশনের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে আমরা তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যানচালক বাবলু ও নিহত হাসানের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-অ্যাম্বুলেন্সটি আটক করা হলেও চালক পালিয়েছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ৩টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝিকরগাছা তিন জনের প্রাণ সড়কে ঝরলো
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি অব্যাহত

জুন ২, ২০২৬

যশোরে ১৬টি গাঁজা গাছসহ আটক ১

জুন ২, ২০২৬

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.