Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১২, ২০২৫

যশোরে ছাত্র জনতার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে ছাত্র জনতার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এতে দেশের জনগণকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। শনিবার বিকেলে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানার ও অনলাইন প্ল্যাটফর্ম যশোর কমিউনিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দড়াটানা ভৈরব চত্বর থেকে শুরু হয়ে চিত্রা মোড়, থানা চৌরাস্তা, রেলরোড, চারখাম্বা মোড়, ভোলা ট্যাঙ্ক রোড, প্রেসক্লাবের সামনে দিয়ে কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের শেষ পর্যায়ে ফিলিস্তিনের শহীদদের জন্য দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন, দারুল আরকাম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি ওবায়দুল্লাহ শাকির, যশোর কমিউনিটির সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি নুরুজ্জামান, সুজন ও আশালতা, ইউনাইটেড পার্টি বাংলাদেশ যশোর শাখার নেতা আরিফ ফয়সাল, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা আজিজুর রহমান এবং মুসলিম বঙ্গ ফাউণ্ডেশনের পরিচালক আকবর হোসাইনসহ বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিশ্ব বিবেক আজ স্তব্ধ। তারা বাংলাদেশ সরকারকে অবিলম্বে ফিলিস্তিনে খাদ্য, ওষুধ ও সেনা সহায়তা পাঠানোর দাবি জানান। বক্তারা দেশের জনগণকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, যারা এই পণ্য বিক্রি করবে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে বয়কট ঘোষণা করা হবে।

ইসরায়েলি পণ্য ‘মার্চ ফর গাজা’
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.