Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’

যশোরে ৫ সংগঠনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
banglarbhoreBy banglarbhoreApril 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’ শ্লোগানকে সামনে শনিবার ১৯ এপ্রিল সকালে প্রেসক্লাব যশোরে ৫টি সংগঠনের এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী।

মুক্তেশ্বরী নদ বাঁচাও আন্দোলন, ভৈরব নদ সংস্কার আন্দোলন, ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটি, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন ও চিত্রা বাঁচাও আন্দোলন এই ৫টি সংগঠন প্রতিনিধি সভায় অংশ নেয়।

সভায় সূচনা বক্তব্য রাখেন ৫ সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।

প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক গাজী আব্দুল হামিদ, ভৈরব নদ সংস্কার আন্দোলনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু, মুক্তেশ্বরী নদ বাঁচাও আন্দোলনের অন্যতম নেতা তসলিম-উর-রহমান, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হরি গ্যাংরাইল সংস্কার আন্দোলনের সভাপতি মহিনউদ্দিন বিশ্বাস, চিত্রা বাঁচাও আন্দোলনের তারাপদ রায়, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন মহেশপুরের সদস্য সচিব আব্দুর রহমান, অনিল বিশ্বাস, আহাসান উল্লাহ ময়না, শিবপদ বিশ্বাস, বিমল ঘোষ, রাজু আহমেদ, শেখর বিশ্বাস, খবির শিকদার, মাহমুদ হাসান ও আব্দুস সামাদ প্রমুখ।


প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন, প্রফেসর ইসরারুল হক, অধ্যক্ষ পাভেল চৌধুরী, অ্যাড. মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, অ্যাড. আমিনুর রহমান হিরু ও মুক্তার আলী।

সভায় ভবদহ জলবদ্ধতার স্থায়ী সমাধানে অবিলম্বে টিআরএম চালু এবং বর্ষা মৌসুমের আগে সকল স্লুচস গেট উন্মুক্ত ও নদ খনন করা, উজানে নদী সংযোগ, ভৈরবকে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রধান নদী হিসেবে সচল ও সংরক্ষণ করা, হাসপাতালের নামে দখলকৃত মুক্তেশ্বরী নদকে অবমুক্ত করা, ভৈরব কপোতাক্ষ চিত্রাসহ সকল নদ-নদীর দখলদার উচ্ছেদ ও সকল দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, আমডাঙা খাল প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে আগামী ২২ এপ্রিল পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

উক্ত দাবিতে কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত মাসব্যাপি ‘দাবি মাস’ পালন করা হবে। এই মাস ধরে গ্রামে গ্রামে হাটসভা, গ্রাম সভা, প্রচার সভা করা হবে।

প্রতিনিধি সভায় জুন মাসের ১ম সপ্তাহে যশোর সদরের পুলেরহাট মুক্তেশ্বরী নদের পাড় থেকে দড়াটানা ভৈরব পাড় পর্যন্ত উপরোক্ত দাবিতে পদযাত্রার কর্মসূচি গৃহীত হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.