Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নার্সিং ও মিডওয়াইফারি কোর্স স্নাতক সমমান করার দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreApril 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) যশোর জেলা শাখার আহবানে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবি করেন।

বক্তারা বলেন, বিগত সরকারের শাসননামলে নার্সিং শিক্ষা, সার্ভিস ও প্রশাসনের বৈষম্য, অবমুল্যায়ন, অব্যবস্থাপনা ও নৈরাজ্য দূর করার দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এর পক্ষ থেকে অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। দীর্ঘ ৭ মাস পার হলেও তাদের নায্য দাবির বিষয়টি সরকার বিবেচনা করছে না। অথচ এই কোর্স করার জন্য অন্য পাবলিক বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীর মত উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়াশুনা করতে হয়। পরে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ৪ বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং করতে হয়। জাতীয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ ও বছর ৪ বছর মেয়াদী কোর্সকে ডিগ্রি ও স্নাতক সম্মান মূল্যায়ন করা হলেও নার্সিং সেক্টরে তাদের সেই মূল্যায়ন করা হয় না। তাদের নায্য দাবি মেনে না নিয়ে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থী আনিছুর রহমান সজন, দীপ্র জিৎ, রমজান আলী, শান্তা রহমান, সাকিব হাসান, বিপ্লব আলী প্রমুখ।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আগে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়কের কাছে স্মারকলিপি দিয়েছে।

কোর্স নাসিং ও মিডওয়াইফারি মানববন্ধন যশোরে সমমান দাবিতে স্নাতক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.