Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
  • পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডাক্তার মোসলেম উদ্দিনসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা

জাল দলিলে জমি দখল চেষ্টার অভিযোগে
banglarbhoreBy banglarbhoreApril 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগে শহরের পিস হাসপাতালের মালিক ডাক্তার মোসলেম উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। অপর আসামি দলিল লেখক চাঁচড়া পূর্বপাড়ার মিজানুর রহমানের ছেলে টুটুল। রোববার চাঁচড়ার মৃত নুরুল আমিনের ছেলে সালাউদ্দিন আহমেদ এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, সালাউদ্দিন আহমেদ পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি বিক্রির ঘোষণা দেন। জমি বিক্রির সংবাদ জানতে পেরে ডাক্তার মোসলেম উদ্দিন এ জমি কেনার প্রস্তাব দেন। ৬৩ লাখ টাকা দাম নির্ধারণ করে ২০২৩ সালের ১৪ আগস্ট ২ দশমিক ৮৯ শতক ও ৮ নভেম্বর এক দশমিক ১৫ শতক জমি দলিল করে দেন সালাউদ্দিন আহমেদ। দলিল করে দেয়া জমির মোট দাম ২৮ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে ডাক্তার মোসলেম উদ্দিন ১৬ লাখ টাকা দিয়ে বাকি ১২ লাখ ৬০ হাজার টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। গত ২০ এপ্রিল ডাক্তার মোসলেম উদ্দিনের বাড়ি পিস হাসপাতালে গিয়ে বাকি টাকা চাইলে তিনি না দিয়ে বাকি ৬ শতক জমিরও তার বলে দাবি করেন।

সালাউদ্দিন আহমেদ খোঁজখবর নিয়ে জানতে পারেন, আসমি ডাক্তার মোসলেম উদ্দিন অপর আসামির সহযোগিতায় বাকি ৬ শতক জমির মধ্যে ৮ নভেম্বর ও ২৮ নভেম্বর আদালা দুইটি জাল দলিল করেন। যাতে সালাউদ্দিন ও তার মা এবং বোনদের জাল স্বাক্ষর করা। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

জাল দলিলে জমি দখল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন

    October 10, 2026

    পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির

    October 10, 2026

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.