Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৩, ২০২৫

স্বৈরাচারের প্রেতাত্মা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ইঞ্জি. রবিউল

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
স্বৈরাচারের প্রেতাত্মা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ইঞ্জি. রবিউল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেছেন বলেছেন, বিএনপির ৩১ দফায় শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা এবং তাদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদি কল্যাণমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি রয়েছে।

শ্রমিকদের অবদান ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতি কোনোটিই সম্ভব নয়। যারা এ দেশের শিল্পকারখানা, অবকাঠামো, পরিবহণ খাতকে সচল রাখেন, তাদের বাদ দিয়ে দেশের কোনো অগ্রগতি সম্ভব নয়। কিন্তু আওয়ামী লীগ সরকার শ্রমিকদের তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাই স্বৈরাচার প্রেতাত্মা মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।

অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

শনিবার যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর অগ্রণী ব্যাংকের জোনাল অফিসের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপিত্ব করেন অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিরু মল্লিক। বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক যশোর অঞ্চলের ডিজিএম রোকনউদ্দিন, যশোর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফরিদ আহমেদ সিদ্দিক, যুগ্ম সম্পাদক তৌহিদুল রাহমান খোকন, জিয়া পরিষদের নেতা নুরুল ইসলাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.