Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৩, ২০২৫

কালীগঞ্জে মাটি চাপায় যুবদল নেতার মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
কালীগঞ্জে মাটি চাপায় যুবদল নেতার মৃত্যু
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গৌপিনাথপুর গ্রামে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় নজরুল ইসলাম (৫২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম গৌপিনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, বিগত সরকারের সময়ে তিনি বাড়ি থাকতে পারতেন না। কয়েকটি মামলারও আসামি ছিলেন নজরুল ইসলাম। গত ৫ আগস্টের পর থেকে তিনি নিয়মিত বাড়ি থাকা শুরু করেন।

দুই ছেলের মধ্যে এক ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। কিছুদিন পূর্বে তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় দিয়েছিলেন মাটি। নির্মাণাধীন বাড়ির পিলার বাঁকা হওয়ায় মাটি সরিয়ে সেটি পুনরায় মেরামত করার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটি ধ্বসে পড়ে চাপা পড়েন তিনি। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক।

কালীগঞ্জে মাটি চাপা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.