Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
  • ভিজিডি চাল আত্মসাত : সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেসরকারি পাঠাগারকে গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreমে ৩, ২০২৫No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
বেসরকারি পাঠাগারকে গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বেসরকারি রেজিস্টার্ড পাঠাগারগুলোকে গেজেটভুক্ত করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ বেসরকারি পাঠাগার সমিতি ও শিক্ষা ফাউণ্ডেশন যশোরের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ও সংস্কৃতি বিকাশে বেসরকারি পাঠাগারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব পাঠাগার নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।

পাঠাগারগুলোর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গেজেটভুক্ত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সরকার ইতোমধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলেজগুলোকে গেজেটভুক্ত করেছে। বেসরকারি পাঠাগারগুলোকে গেজেটভুক্ত করা হলে এ খাতে আরও বেশি বরাদ্দ দেওয়া সম্ভব হবে।

এর মাধ্যমে পাঠাগারগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও বইয়ের সংগ্রহ বাড়বে। এ সময় বক্তারা তাদের বেতনভাতা সর্বনিম্ন ৪ হাজার টাকা করার জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষা ফাউণ্ডেশনের সভাপতি অহিদুজ্জামান, কন্দবপুর গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, কবি শিমুল আজাদ গ গ্রন্থাগারের সম্পাদক আহসান হাবীব, রাইচ গ্রন্থাগারের নিলুফা ইয়াসমিন, উপশহর গ্রন্থাগারের মনোয়ারা সুলতানা প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.