Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষকদের ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreMay 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে চৌগাছা ও সদর উপজেলার ব্যাপক সংখ্যক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফসলের ক্ষতির শিকার হওয়া কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

রোববার দুপুরে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে এই স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, চৌগাছা উপজেলার মাজালী, সিংহঝুলি, জামালতা, উত্তর কয়ারপাড়া, বলিদাপাড়া, জামিরা, বারুইহাটি, মশিয়ূরনগর, জগন্নাথপুর, চৌগাছা, স্বরুপদাহ ও রোস্তমপুর ইউনিয়নের এবং সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর, ইছালী ও কাশিমপুর এলাকার প্রায় ৯৭১ জন কৃষক ঝড়ে তাদের ধান, পাট, সবজি ও ফলসহ অন্যান্য ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে ১২টি ডিপ টিউবওয়েলের আওতাধীন জমির ধান এবং এর বাইরের জমির ফসল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদ যশোরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়েছে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষক খেত মজুর সংগ্রাম পরিষদ যশোরের আহবায়ক মিজানুর রহমান, জাতীয় কৃষক সংগ্রাম সমিতি যশোরের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশ কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান নান্নু, সমিতির নেতা মহিববুল্লাহ মহিব এবং খেতমজুর ও কৃষক ফ্রন্টের নেতা রফি উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

কৃষকদের ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ ঝড় দাবিতে শিলাবৃষ্টিতে স্মারকলিপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.