Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে জানালার গ্রিল কেটে বিদ্যালয়ের ফ্যান চুরি

banglarbhoreBy banglarbhoreMay 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা

যশোরের কেশবপুরে রোববার রাতে সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে বৈদ্যুতিক ফ্যান, ব্যাটারি, মোটরসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান কেশবপুর থানায় ঘটনা উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চোরেরা বিদ্যালয়ের ভবনের পেছনের জানালা কেটে ভেতরে ঢুকে পাঁচটি বৈদ্যুতিক ফ্যান, একটি পানি তোলা মোটর, একটি সোলার প্যানেল ব্যাটারিসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে। এ ছাড়া অজ্ঞাতনামা চোরের অফিস কক্ষের আলমারির ড্রয়ারের তালা ভেঙে অফিসিয়াল কাগজপত্র তছনছ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান বলেন, সোমবার সকালে বিদ্যালয়ে এসে বিভিন্ন মালামাল চুরি হওয়ার বিষয়টি দেখে থানায় লিখিত অভিযোগ করেছেন। শ্রেণিকক্ষের ফ্যান চুরি হওয়ায় শিক্ষার্থীদের গরমে ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানালার গ্রিল কেটে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.