Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
  • পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরো চারজনের সাক্ষ্যগ্রহণ

banglarbhoreBy banglarbhoreMay 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শুরু হয় এই বিচারিক কার্যক্রম।

এদিন ছয়জন সাক্ষী উপস্থিত থাকার কথা থাকলেও পারিবারিক কারণে দুইজন সাক্ষী উপস্থিত হতে পারেননি। মঙ্গলবার ওই দুইজনের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। সোমবার সাক্ষ্য দানকারীরা হলেন মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী, মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন, সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই আঞ্জুমান আরা এবং ১৬৪ ধারায় জবানবন্দী নেয়া বিচারক সব্যসাচী রায়। আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।

মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বলেন, সোমবার পর্যন্ত মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাকি দু’জন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য প্রদানের মাধ্যমে সাক্ষ্যগ্রহণের কাজ শেষ হবে। আশা করছি, এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই মামলার রায় ঘোষণা হবে।

এর আগে সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে মামলার প্রধান আসামি হিটু শেখসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে হিটু শেখ তার আত্মীয় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় আছিয়াকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ১৩ মার্চ তার মৃত্যু হয়। এই ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ১৩ এপ্রিল মামলার চার্জশিট দাখিল করে পুলিশ এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় বিচারিক কার্যক্রম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন

    October 10, 2026

    পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির

    October 10, 2026

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.