Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • একাত্তর ও চব্বিশের পরাজিতরা চায়না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক : অমিত
  • মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক
  • অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট
  • ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
  • নড়াগাতীতে মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার
  • রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
  • যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার তাগিদ

banglarbhoreBy banglarbhoreMay 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে সড়ক ও মহাসড়কে জনসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা করা হয়।(বাংলার ভোর)

জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর বিআরটিএ সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, যশোর জেলা বাস মালিক সমিতির সভাপতি বদিরুজ্জামান বাবলু ও সম্পাদক পবিত্র কাপুড়িয়া প্রমুখ।

সভার শুরুতে শহরের মুড়ুলির মোড়ে রাস্তা সংস্কারের বিষয়ে আলোচনা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার কোনো ধরণের পূর্ব আলোচনা বা মিটিং ছাড়াই হঠাৎ রাস্তা সংস্কার শুরু করায় যানজট ও মানুষের ভোগান্তি নিয়ে সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, ঈদের সময় মুড়ুলি ও রাজারহাট এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় মানুষ এই এলাকায় ভোগান্তির শিকার হবে।

জবাবে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শেষ হবে। জায়গার সংকটের কারণে বিকল্প ব্যবস্থা করা সম্ভব হয়নি, তবে এক লেনে কাজ চললেও(বাংলার ভোর) অন্য লেন খোলা থাকছে। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে সড়ক জনপদের কর্মীরা কাজ করছেন।

এছাড়াও, ঈদ সামনে রেখে সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট না করা, পশুবাহী যানবাহনে গন্তব্য ও ব্যানার রাখা, পশুবাহী যানে যাত্রী না আনা, সড়কে খড় বা মালামাল না রাখা, যানবাহনে বাড়তি ভাড়া সংক্রান্ত বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা, যানবাহন ও সড়কে চাঁদাবাজি বন্ধ করা, ফিটনেসবিহীন গাড়ি সড়কে না নামানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া বলেন, ঈদের সময় সড়ক দুর্ঘটনা বাড়ে। মহাসড়কে রিকশা, ইজিবাইক চলাচলের কারণে দুর্ঘটনার হার বেশি। এছাড়া তিনি টার্মিনাল এলাকায় চুরি-ছিনতাই কমাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম (বাংলার ভোর) বলেন, নিজেদের প্রয়োজনে সবাই যদি দায়িত্বশীল হয়, তাহলে সড়কে যানজট কমানো সম্ভব। যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে আলোর স্বল্পতা দূর করতে টাওয়ার লাইট বসানো হবে বলেও তিনি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তার উপরে কোনো ভাবে পশুর হাট বসানো যাবে না, এমনকি পশু বা যাত্রী বহন করা গাড়িও রাখা যাবে না। ঈদে যাত্রীদের নিরাপদে ঘরে ফিরতে প্রশাসনের নজরদারি বাড়ানোর বিষয়েও তিনি তাগিদ দেন।

ও কমিটির জেলা তাগিদ নিরাপত্তা নির্বিঘ্ন করার বাংলার ভোর বিশেষ সভা ঈদযাত্রা নিরাপদ সড়ক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    একাত্তর ও চব্বিশের পরাজিতরা চায়না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক : অমিত

    October 20, 2026

    মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক

    October 20, 2026

    অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.