Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভেজালরোধ ও দুধের সুষম বন্টনে জোর দিলেন জেলা প্রশাসক

যশোরে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত
banglarbhoreBy banglarbhoreJune 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে যশোরে উদযাপিত হলো বিশ্ব দুগ্ধ দিবস।

রোববার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর যশোরের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রাশেদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম খাদ্যে ভেজাল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, খাবারে ভেজাল দেওয়ার কারণে আমরা সামাজিকভাবে, আর্থিকভাবে ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। অভিযান বাড়ানোর কারণে ভেজাল কমছে। তবে এর ফলে দুধের তৈরি খাদ্য পণ্যের দাম বাড়ছে।
প্রতিটি শিশুর দুধের প্রয়োজনীয় চাহিদা মেটানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, এখন উৎপাদন বেশি, কিন্তু সুষম বন্টন কম।

খামারিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খামারিরা অনেক সময় দুধের আশায় গরুর স্বাস্থ্যের কথা চিন্তা করেন না। পশুর উপর এমন নির্যাতন করা ঠিক না। খামারের বহুমুখী ব্যবহার করতে হবে। সঠিক পরামর্শ নিয়ে উৎপাদন বাড়াতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, হাঁস মুরগি প্রজনন ও উন্নয়ন খামার যশোরের উপ-পরিচালক বখতিয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির সংগঠক মনিরুজ্জামান আজাদ, এবং বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন যশোরের নেতা জয়নাল আবেদিন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক হোসেন।

বক্তারা দুগ্ধের পুষ্টিগুণ ও মানবজীবনে এর গুরুত্ব তুলে ধরে দেশের দুগ্ধশিল্পের উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক জানান, দেশের ৩টি জেলায় বিনামূল্যে দুধ খাওয়ানোর কার্যক্রম চলছে। যার মধ্যে যশোর জেলায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলমান।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণের পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মেহেদি হাসান বিন্দু।

সভা শেষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর জেলা প্রশাসক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নিয়মিত দুধ খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন।

জেলা প্রশাসক জোর দিলেন দুধের ভেজালরোধ সুষম বন্টনে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.