Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপি প্রদান

banglarbhoreBy banglarbhoreJune 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান না করে ঈদুল আজহার পূর্বে অপ্রতুল সহায়তা দেওয়ার প্রতিবাদে এবং যথাযথ ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলমের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, গত ২৮ এপ্রিলের শিলাবৃষ্টি ও ঝড়ে যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২টি গভীর নলকূপের আওতাধীন জমি ও এর বাইরের জমির ধান ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে ২৯ এপ্রিল জেলা প্রশাসকের কাছে ক্ষতিপূরণের দাবিতে প্রথম স্মারকলিপি দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা জমা দেওয়া হয়। ৮ মে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আবেদন জানানো হয়। এরপর ২৫ মে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছিল।

কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ জানায়, তাদের আবেদন বিবেচনা না করে ঈদুল আজহার আগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ২০ কেজি করে খয়রাতি চাল দেওয়া হয়েছে। এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কারণ কৃষকরা খয়রাতি সহায়তা চায়নি। তারা তাদের ফসলের ন্যায্য ক্ষতিপূরণ দাবি করেছিল। এছাড়াও, তাদের দেওয়া তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হয়নি। তালিকাভুক্ত অনেক ক্ষতিগ্রস্ত কৃষকই চাল পাননি। যে কারণে ক্ষতিগ্রস্থ এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই কারণে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ আবারও প্রধান উপদেষ্টার দুর্যোগ ত্রাণ তহবিল থেকে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং যে সকল ক্ষতিগ্রস্ত কৃষক সহায়তা পাননি, তাদের দ্রুত সহায়তা প্রদানের দাবি জানিয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি যশোরের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, সদস্য শাহজাহান আলী, বাংলাদেশ কৃষক সমিতি যশোরের নেতা আমিনুর রহমান হিরু এবং মিজানুর রহমান প্রমুখ।

কৃষকদের ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দাবিতে প্রদান শিলাবৃষ্টি ও ঝড়ে স্মারকলিপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.