Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে পানাম গ্রুপ

banglarbhoreBy banglarbhoreজুন ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলায় মতুয়া সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে পানাম গ্রুপ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সার্বিক সহযোগিতায় শুক্রবার দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের বেড়েধাপাড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। পরে  ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এসময় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের প্রত্যেকে ৫০ কেজি চাল, ৫ কেজি তেল, ৫ কেজি ডাল, ১০ কেজি করে আলুসহ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সাবেক সিনিয়র সচিব অশোক মাধব রায়, সাবেক সচিব সুবির কিশোর চৌধুরী, গোপাল চন্দ্র দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, সহ সভাপতি শ্যামল দাস, দুলাল সমাদ্দার, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, অভায়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার ও প্রকাশনী সম্পাদক  দেব কুমার ঘোষ, সদস্য  কার্তিক চন্দ্র বিশ্বাস, সদস্য তাপস সাহা গোবিন্দ প্রমুখ।

প্রসঙ্গত, গত ২২ মে সন্ধ্যায় নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম ও তার এক সহযোগি সুমন সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামে বেড়েধাপাড়ায় পিন্টু বিশ্বাসের বাড়িতে যান। সেখানে মৎস্যঘেরের জমি সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর শেষে পিন্টু বিশ্বাসের সঙ্গে তরিকুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অজ্ঞাতনামা ৬-৭ জন অস্ত্রধারী দুর্বৃত্ত বাড়ির ভেতরে ঢুকে তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ওই রাতে বিক্ষুব্ধ জনতা পিন্টু বিশ্বাসের বাড়িসহ আশপাশের ১৩টি পরিবারের ১৮টি ঘরে ভাঙচুর-লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

অভয়নগরে ক্ষতিগ্রস্ত গ্রুপ দাঁড়িয়েছে পানাম পাশে মতুয়া সম্প্রদায়ের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল

মার্চ ১, ২০২৬

মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 

মার্চ ১, ২০২৬

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.