Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চোখ দেখাতে আসা রোগীকে দালাল দেখালেন হার্ট

যশোর জেনারেল হাসপাতালে সক্রিয় দালাল চক্র
banglarbhoreBy banglarbhoreJuly 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে। যার ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে, এই দালাল চক্রেরসদস্যরা কেউ কেউ বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের কর্মচারী আবার কেউ কেউ দীর্ঘদিন ধরে দালালির মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করাকে পেশা হিসেবে বেঁছে নিয়েছেন। হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সাথে সক্ষতা গড়ে তুলে দালালচক্র অবাধে তাদের স্বার্থ হাসিলের কাজ করে যাচ্ছে। সম্প্রতি এমনই এক প্রতারণার শিকার হয়েছেন শহরতলীর এড়েন্দা গ্রামের বাসিন্দা আবুল কাশেম।

বুধবার সকালে তিনি চোখ দেখাতে যশোর জেনারেল হাসপাতালে আসেন। হাসপাতালে পৌঁছামাত্রই স্ক্যান হাসপাতালের দালাল সুব্রত দাসের খপ্পরে পড়েন তিনি। সুব্রত দাস আবুল কাশেমকে চোখের ডাক্তারের কাছে না নিয়ে হাসপাতালের বহিঃর্বিভাগের ১০ নম্বর কক্ষে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান। এরপর কাশেমকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য স্ক্যান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনও সুব্রত দাস তার সাথে ছিলেন। একাধিক পরীক্ষা করানোর পর কাশেমকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ওষুধ কেনার সময় তিনি জানতে পারেন যে তার সাথে প্রতারণা করা হয়েছে। পরবর্তীতে এই দালাল চক্রের কার্যক্রম সংক্রান্ত একটা ভিডিও চিত্র বাংলার ভোর পত্রিকার রিপোর্টারের হাতে এসে পড়ে।

ভুক্তভোগী আবুল কাশেম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার সাথে প্রতারণা করা হয়েছে। কষ্টের ১৩০০ টাকা দালাল নষ্ট করেছে। চোখ দেখাতে এসে হার্টের ডাক্তার দেখিয়ে আমার বড় ক্ষতি হয়ে গেল।

এ বিষয়ে স্ক্যান হাসপাতালের মালিক পক্ষ মহিবুল আলম বিপু জানান, সুব্রত দাস আমাদের একজন কর্মচারী এবং সে কম্পিউটার শাখায় কাজ করে। আপনি সকালে কিøনিকে আসেন সরাসরি কথা বলবানে।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) অ.ন.ম বজলুর রশীদ টুলু দালাল চক্রের দৌরাত্ম্য স্বীকার করে বলেন, হাসপাতালের দালাল চক্র নিয়ন্ত্রণ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমাদের দেখলেই দালালরা পালিয়ে যায়। দালাল নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশ প্রশাসনের। দালাল চক্রকে রুখে দিতে আমরা সর্বোচ্চ সোচ্চার আছি।

সাধারণ রোগীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই দালাল চক্র এতটা সক্রিয় হয়ে উঠেছে। এছাড়া কয়েকদিন আগে জেনারেল হাসপাতালে একজন ভূয়া ডাক্তার ধরা পড়েছে। অবিলম্বে এই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা।

আসা চোখ দালাল দেখাতে দেখালেন রোগীকে হার্ট
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.