Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১৫, ২০২৫

চৌগাছায় টাওয়ার লাইট উদ্বোধন করলেন স্বরাষ্ট্র সচিব

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
চৌগাছায় টাওয়ার লাইট উদ্বোধন করলেন স্বরাষ্ট্র সচিব
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় আধুনিক টাওয়ার লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের প্রাণকেন্দ্র প্রেসক্লাব মোড়ে এ টাওয়ার লাইটের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি শেলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র সচিব বলেন, টাওয়ার লাইট শুধু আলোকসজ্জা নয়, এটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে। তিনি স্থানীয় জনগণকে সরকারি উন্নয়ন প্রকল্প রক্ষণাবেক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। এছাড়া জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চৌগাছা পৌরসভার উদ্যোগে স্থাপিত এই টাওয়ার লাইট রাতের বেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়কে আলোকিত করবে। এতে যানবাহন চলাচল আরও সহজ হবে এবং অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন চৌগাছা টাওয়ার লাইট স্বরাষ্ট্র সচিব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.