Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়
  • যশোরে প্রতিদিন বাড়ছে হামের প্রকোপ টিকার সরবরাহ চাহিদার কম
  • যশোর ট্যাক্সেস বার নির্বাচনে বিজয়ীদের পক্ষে নার্গিস বেগমকে শুভেচ্ছা
  • যশোরে হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ
  • গুচ্ছে দেশ সেরা যশোরের ঐশী
  • শ্যামনগরে তিন দোকানে কোটি টাকার লুটের অভিযোগ : শাহ আলমের শাস্তির দাবি
  • যশোর জেনারেল হাসপাতাল এলিট দালালদের কব্জায়
  • কেশবপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিজ ও সার বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ঝিকরগাছা ফেমাস মেডিকেল সিলগালা

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় প্রসূতি মৃত্যুর ঘটনাকে ঘিরে প্রশাসন ফেমাস মেডিকেল ক্লিনিককে সিলগালা করেছে।

বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ারের নেতৃত্বে পৌরসদরের রাজাপটিতে এ অভিযান চালানো হয়। ক্লিনিকের প্রধান ফটক বন্ধ থাকায় প্রশাসনের পক্ষ থেকে নতুন করে তালা ঝুলিয়ে দেয়া হয়। পরে ভবনটি মালিকের জিম্মায় রাখা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন ও থানার এসআই কামাল হোসেন প্রমুখ।

জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের ইয়ানুর রহমানের মেয়ে সোহানা খাতুন (১৯) ফেমাস ক্লিনিকে সিজার অপারেশনের সময় মারা যান। অপারেশনটি পরিচালনা করেন বিতর্কিত ভুয়া ডাক্তার শরীফ উদ্দীন। সিজারের মাধ্যমে দুটি কন্যাশিশুর জন্ম হলেও একপর্যায়ে প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, প্রসূতির মৃত্যুর ঘটনায় ওঠা অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে ফেমাস মেডিকেল তালাবদ্ধ করা হয়েছে। তবে মৃতের পরিবার এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি বলে জানা গেছে।

অন্যদিকে, ঘটনার মূল হোতা আন্ডার মেট্রিক হাতুড়ে ডাক্তার শরীফ উদ্দীনের সালেহা ক্লিনিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল শরীফের ক্লিনিক সিলগালা, লাইসেন্স বাতিল এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী সোহানার বাবা ইয়ানুর রহমান বলেন, আমরা গরিব মানুষ। মেয়েকে বাঁচাতে যা বলা হয়েছে তাই করেছি। কিন্তু যারা ডাক্তার পরিচয়ে প্রতারণা করে আমার মেয়েকে মেরেছে, তাদের বিচার চাই। আমার নাতনিরা মায়ের মুখ দেখতে পেল না-এটাই সবচেয়ে বড় কষ্ট।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়

মার্চ ৩০, ২০২৬

যশোরে প্রতিদিন বাড়ছে হামের প্রকোপ টিকার সরবরাহ চাহিদার কম

মার্চ ৩০, ২০২৬

যশোর ট্যাক্সেস বার নির্বাচনে বিজয়ীদের পক্ষে নার্গিস বেগমকে শুভেচ্ছা

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.