Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভবদহ-আমডাঙ্গা খাল সংস্কার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবিতে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreOctober 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার ১৫টি ইউনিয়নে দীর্ঘ কয়েক যুগের জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং টেকসই নদী ব্যবস্থাপনার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের হলরুমে “ভবদহ-আমডাঙ্গা সংস্কার আন্দোলন” এ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, অপরিকল্পিত ড্রেজিং এবং টিআরএম প্রকল্পের দুর্নীতির কারণে জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অবিলম্বে এই সমস্যা সমাধানে কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

জলাবদ্ধতার শিকার মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহের জন্য আশু ভিত্তিতে বেশ কয়েকটি দাবি পূরণের জন্য জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, পর্যাপ্ত খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করতে হবে। দ্রুত পাম্পিংয়ের মাধ্যমে পানি নিস্কাশন করে চলতি মৌসুমে মাঠকে ইরি ফসলের উপযোগী করতে হবে। ভবদহ সুইসগেটের সব কটি ভল্ট অবিলম্বে উন্মুক্ত করতে হবে।

দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানের জন্য আন্দোলনকারীরা দাবি পেশ করেছেন। তার মধ্যে রয়েছে, ১৯২৭ সালের ম্যাপ অনুযায়ী নদীর সীমানা পুনরুদ্ধার করে খনন করতে হবে। ২৭ বিলসহ ভবদহ নদী সংযুক্ত বিলের খালসমূহ পুনরুদ্ধার ও খনন করতে হবে। আমডাঙ্গা খাল প্রশস্ত ও গভীরভাবে খনন করে ভৈরব নদীর সাথে সংযোগ করে দিতে হবে। নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা করতে হবে এবং ড্রেজিংয়ে অপসারিত পলিমাটি দূরে ফেলতে হবে, যাতে তা পুনরায় নদীতে না পড়ে।ভবদহের সুইস গেট আধুনিকায়নপূর্বক উপযুক্ত স্থানে স্থাপন করতে হবে। মুক্তেশ্বরী নদী থেকে ভবদহ হয়ে মধুখালি বারোহাড়ি তিন নদীর মোহনা পর্যন্ত নদী খনন করতে হবে।অপরিকল্পিত মৎস্য চাষ (মাছের ঘের) অবিলম্বে বন্ধ করতে হবে। টিআরএম প্রকল্পের দুর্নীতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। তারা সরকারকে অবিলম্বে ১৫টি ইউনিয়নের পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভবদহ-আমডাঙ্গা সংস্কার আন্দোলনের সভাপতি ও সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর রহমান। এ সময় কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আমডাঙ্গা ক্ষতিগ্রস্ত খাল দাবি পুনর্বাসন ভবদহ সংবাদ সম্মেলন সংস্কার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.