Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যা : আটক ২ জনের আদালতে স্বীকারোক্তি

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৭, ২০২৫Updated:অক্টোবর ৭, ২০২৫No Comments২ Views
Facebook Twitter WhatsApp
বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যা : আটক ২ জনের আদালতে স্বীকারোক্তি
Share
Facebook Twitter LinkedIn

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটে চাঞ্চল্যকর সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাত্র কয়েক দিনের মধ্যে হত্যার মূল রহস্য উন্মোচন করে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিবির ওসি শরিফুল ইসলামের নেতৃত্বে গঠিত বিশেষ টিম রাজধানীর সাভার আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকার “নিউ গোল্ডেন সিটি” নামের একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নম্বর কক্ষ থেকে হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো-বাগেরহাট সদর উপজেলার গোপালকাটির ে ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) ও আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর তারা আশুলিয়ায় লুকিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সোমবার (৬ অক্টোবর) তাদের বাগেরহাট সদর মডেল থানায় দায়ের করা মামলা নং-০২, তারিখ ০৬/১০/২০২৫-এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পরে আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হত্যার দায় স্বীকার করে আটকরা।

ডিবির ওসি শরিফুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমাদের টিম নিরলসভাবে কাজ করেছে।
তবে এ ঘটনায় বাগেরহাট জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাগেরহাটের সচেতন নাগরিক সমাজ ও সাংবাদিক মহল বলছে- আমরা প্রকৃত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি কেউ পেছন থেকে এই হত্যার নকশা এঁকে থাকে, তাকেও আইনের আওতায় আনতে হবে।

সাংবাদিক হায়াত উদ্দিনের মৃত্যু শুধু পরিবার নয়, পুরো জেলার গণমাধ্যম অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। ডিবি পুলিশের এই দ্রুত অভিযান প্রশংসিত হলেও, বাগেরহাটবাসী এখন দাবি জানাচ্ছে-হত্যার পেছনের মূলহোতাদেরও যেন চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মে ২৬, ২০২৬

কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম

মে ২৫, ২০২৬

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.