Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি
  • যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ
  • শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন
  • কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের বেহাল দশা
  • জীবননগরে বিপুল পরিমাণ মাদক ফেয়ারডিলসহ দুইজন গ্রেপ্তার
  • দক্ষিণঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা বাজারে গুটি আম বেঁচাকেনা শুরু
  • রোজা-ঈদ পরবর্তী ওজন কমানোর সহজ টিপস
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় আ.লীগ নেতার আট মাসের জেল

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, চৌগাছা

যশোরের চৌগাছায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ নং ফুলসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানকে আট মাসের কারাদণ্ড ও বাদীর সাত লাখ টাকা ফেরতের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক আইরিন সুলতানা এ আদেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, আব্দুল মান্নান ২০২৩ সালের ২২ অক্টোবর জমি বিক্রির বায়না সূত্রে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের সামছুল আলমের কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে জমি বিক্রি না করে বায়নার টাকা ফেরতের জন্য ২০২৩ সালের ২৭ ডিসেম্বর সামছুল আলমকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত লাখ টাকার চেক নং ১৬৬৯৫৫১ এবং হিসাব নং ০২১১১৩১০০০০০১৪৮ প্রদান করেন।

সামছুল আলম চেকটি নগদায়নের জন্য ২০২৪ সালের ৩১ জানুয়ারি ব্যাংকে জমা দিলে হিসাবটি বন্ধ হয়ে যাওয়ায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে টাকা আদায়ে সামছুল আলম আব্দুল মান্নানের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেন। মামলা চলাকালীন আব্দুল মান্নান মামলাটি স্থগিতের জন্য মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

একপর্যায়ে আদালত আব্দুল মান্নানের রিট পিটিশনটি খারিজ করে দিলে যশোরের আদালতে আবারো মামলাটির কার্যক্রম শুরু হয়। দীর্ঘ যুক্তি তর্ক শেষে ৭ অক্টোবর মঙ্গলবার যশোর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আইরিন সুলতানা আসামি আব্দুল মান্নানকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাদী সামছুল আলমের সাত লাখ টাকা ফেরতের আদেশ দেন।

এ সময় আসামি আব্দুল মান্নান আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা সুমন ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রবিউল ইসলাম খোকন এবং অ্যাডভোকেট মৌলুদা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি

মার্চ ৩১, ২০২৬

যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মার্চ ৩১, ২০২৬

যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.