Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী 

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৫, ২০২৫No Comments৯ Views
Facebook Twitter WhatsApp
মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী 
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরায়  বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কক্ষে জেলা পরিষদের অর্থায়নে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে সদরের ৫ টি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, নাজির আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ হায়াত আলী ও শিক্ষার্থী নয়ন সাহা প্রমুখ।

জেলা পরিষদ  জানায়, জেলার অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদ বিভিন্ন কাজ করে যাচ্ছে। এরই আলোকে  সদরের  অস্বচ্ছল  মেধাবী  শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রি বিতরণের কাজ অব্যাহত রয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে সদরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মে ২৬, ২০২৬

কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম

মে ২৫, ২০২৬

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.