Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন
  • শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা
  • নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
  • যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ভিডিও সহ)
  • নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
  • সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
  • জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
  • মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে হেরোইনের মামলায় একজনের যাবজ্জীবন

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে হেরোইনের মামলায় একজনের যাবজ্জীবন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে হেরোইনের মামলায় ঝিকরগাছার মাদক কারবারি জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার স্পেশাল জেলা ও দায়রা জজ এসএম নূরুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলম ঝিকরগাছা উপজেলার গঙ্গাধরপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শার্শা থানা পুলিশ জানতে পারে নাভারণ সাতক্ষীরা মোড়ে এক মাদক কারবারি হেরোইন নিয়ে অবস্থান করছেন। সাথে অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে পুলিশ জাহাঙ্গীরকে আটক করে। পরে তার লুঙ্গির কোচা থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই মোশাররফ হোসেন ২০১৬ সালের ৩১ অক্টোবর জাহাঙ্গীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সর্বশেষ রোববার মামলার রায় ঘোষণার সময় বিচারক জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ জারি করেন।

মামলা যশোর যাবজ্জীবন হেরোইন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

মে ১২, ২০২৬

শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা

মে ১২, ২০২৬

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২

মে ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.