Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সেই মহাসিনের বিষয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে নির্দেশ দুদকের

banglarbhoreBy banglarbhoreOctober 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে গণশুনানিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উচ্চমান হিসাব সহকারী মহাসিন আলীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত গণশুনানিতে তিনি পাউবো যশোরের অফিস প্রধান নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জিকে এই নির্দেশ দেন। গণশুনানির সময় নিয়োগ বাণিজ্য ও অসৎ উপায়ে জনবল নিয়োগের বিষয়ে অভিযোগ তোলেন চাকরিচ্যুত আউসসোর্সিং কর্মচারী রাজু আহমেদ ও দীপংকর দাস।

এ সময়, দুদক কর্মকর্তারা মহাসিন আলীকে বলেন, কোনো ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত কিনা ? জবাবে মহাসিন বলেন, আপনারা তদন্ত করে যদি কোনো প্রমাণ পান তাহলে যে শাস্তি দিবেন সে শাস্তি মাথা পেতে নেব।

দীর্ঘ ১৭ বছর একই জায়গায় কর্মরত থাকার কথা শুনে বিস্ময় প্রকাশ করে দুদক কর্মকর্তারা বলেন, ১৭ বছরে শেকড় অনেক গভীরে চলে গেছে। দেখলে মনে হচ্ছে ব্যবসা বাণিজ্য আছে। তারা ৩ বছরের বেশি সময় থাকা কর্মকর্তা কর্মচারিদের বিষয়ে সরকারি চাকরির নিয়ম অনুসারে বদলির বিষয়ে ব্যবস্থা নিতে যশোরের অফিস প্রধান পলাশ কুমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

পলাশ কুমার ব্যানার্জি বলেন, তার বিরুদ্ধে ঢাকা অফিসে অভিযোগ জমা পড়েছে। তদন্ত কমিটি গঠন হবে। তার নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠান আছে কিনা এ বিষয়ে মন্তব্য করেননি তিনি।

পলাশ কুমার আরও বলেন, আমার অফিসে কর্মচারিদের তিনটা গ্রুপ। মাঝে মাঝে আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। আপনি যখন বলেছেন আমি এখান থেকে বের হয়ে উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত একটা ব্যবস্থা নিচ্ছি।

উল্লেখ্য, এই মহাসিন আলী পানি উন্নয়ন বোর্ডের বহু অপকর্মের মূল হোতা। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করা, একই স্থানে ১৭ বছর চাকরি করা, ক্ষমতার অপব্যবহারসহ পতিত স্বৈরাচার আমলে শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তারের মত গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংশ্লিষ্ট অফিসকে জানানো হয়ে আসছে। সর্বশেষ দুদকে লিখিত অভিযোগ জানান ভুক্তভোগিরা। এখন দেখার বিষয় বহুল আলোচিত মহাসিন আলীর বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কি ব্যবস্থা নেন।

উচ্চমান হিসাব সহকারী গণশুনানি দুদক পাউবো পানি উন্নয়ন বোর্ড মহাসিন আলী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.