Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
  • চৌগাছায় পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩
  • কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল
  • আঙুর চাষে বদলে গেছে চৌগাছার সেলিমের জীবন
  • সুন্দরবনে অভিযান : অস্ত্রসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
  • স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৫, ২০২৫

ছুরিকাঘাত করে ছিনতাই ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
ছুরিকাঘাত করে ছিনতাই ঘটনায় মামলা
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এক যুবককে ছুরিকাঘাত করে জখম ও টাকা এবং সোনার গহনা ছিনিয়ে নেয়ার অভিযোগে ওয়ার্ড যুবদল সভাপতিসহ নয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন বলাডাঙ্গা গ্রামের আকরাম হোসেনের স্ত্রী রেবেকা খাতুন। আসামিরা হলেন, রামনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বলাডাঙ্গা শ্রীকান্তনগর গ্রামের সাইফুল মোড়ল, একই গ্রামের নজরুল মোড়ল, আরিফুল ইসলাম, ইসমাইল, সিহাব, ইমরান, ইমন, নয়ন ও আশিক।

মামলায় বাদী উল্লেখ করেন, তার ছেলে নাইমুল হোসেন একটি কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে আসামিরা মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। নাইমুল এসব কাজে বাধা দেয়ায় তাদের সঙ্গে শত্রুতা শুরু হয়। এর জেরে আসামিরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। গত ২৭ অক্টোবর রাত আটটার দিকে নাইমুল বলাডাঙ্গা গোবিন্দ মোড়ে বসে ছিলেন। এমন সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় সাইফুল তার ছেলেকে একের পর এক ছুরিকাঘাত করে, অন্যরা রড দিয়ে পিটিয়ে পকেটে থাকা ৪৯ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। রেবেকা ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করে আহত করা হয় এবং তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা নাইমুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে এ বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ জানান, ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান চলছে।

ছিনতাই ছুরিকাঘাত মামলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা

যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.