Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২৭, ২০২৫

যশোরে এক ভাংড়ি ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, অস্ত্র গুলি উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে এক ভাংড়ি ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, অস্ত্র গুলি উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কোরবান আলী (২৮) নামে এক যুবক গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। পুলিশ তার কাছ থেকে একটি অস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। কোরবান আলীর দাবি, তিনি ভাংড়ি মালামালের ব্যবসা করেন। শেখহাটি হাইকোর্ট মোড়ে তার একটি দোকান আছে। তার পাশের দোকানদার তুহিনের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তুহিনের সহযোগী রিয়াদ তাকে ডেকে আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতরে নিয়ে যায়। মাদ্রাসার গেট দিয়ে ঢুকতেই ৮/১০ জন তার ওপর চড়াও হয়। বাঁশের লাঠি, লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। অস্ত্র-গুলি কোথা থেকে এলো তা তিনি জানেন না। বুধবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের খালধার রোডের আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভিতর এ ঘটনা ঘটে।

কোরবান আলী যশোর শহরতলীর শেখাটি এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া মুজিবর রহমানের ছেলে।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে সংবাদ পাওয়া যায় যে স্থানীয় লোকজন অস্ত্রসহ এক যুবককে আটক করে পিটুনি দিয়েছে। পুলিশ সেখানে গিয়ে অস্ত্র ও গুলিসহ কোরবান আলীকে আটক করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে কোরবানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, কোরবানের বিরুদ্ধে মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা আছে; কোরবান নিজেই স্বীকার করেছে। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে আছেন। কোরবানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেছেন, কোরবান আলীর দুই পায়ে প্রচন্ড আঘাত লেগেছে। তার বামপা ভেঙে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

অস্ত্র গুলি উদ্ধার গণপিটুনি পুলিশে সোপর্দ ভাংড়ি ব্যবসায়ী যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.