Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreAugust 10, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া এলাকার ইকরা ইসলামীয়া ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল সামারি ট্রায়ালের মাধ্যমে শুনানি শেষে আসামি দোষস্বীকার করা এ সাজার আদেশ দিয়েছেন। বিষয়টি আদালতের বেঞ্চসহকারী মোজাফ্ফর হোসেন।

অভিযোগে জানা গেছে, মাদ্রাসার ভুক্তভোগী নারী শিক্ষক দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনের অসদাচরণ ও কুরুচিপূর্ণ প্রস্তাবের শিকার হয়ে আসছিলেন। গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে প্রধান শিক্ষক তাকে নিজ অফিস কক্ষে ডেকে পাঠান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই শিক্ষিকা কক্ষে প্রবেশের আগেই নিজ মুঠোফোনে অডিও রেকর্ড চালু করে ভেতরে প্রবেশ করেন।

কথোপকথনের একপর্যায়ে প্রধান শিক্ষক তাকে নানা অশালীন, অনৈতিক ও আপত্তিকর কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। পরবর্তীতে কক্ষ থেকে বের হয়ে ধারণকৃত অডিও রেকর্ডটি অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের শোনালে পুরো মাদ্রাসায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি বেগতিক দেখে গত ৮ আগস্ট মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকরা কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনকে তাদের হেফাজতে নেয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, ভুক্তভোগী শিক্ষিকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে রোববার আদালতে প্রসিকিউশন প্রতিবেদন দাখিল করা হয়। শুনানি শেষে আদালত বাদী ও আসামি উভয়ের বক্তব্য গ্রহণ করেন। এ সময় প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেন নিজের অপরাধ স্বীকার করে নিলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.