Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাশাপোল উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, দীর্ঘদিন ধরে ঝুলছে তালা

adminbackupBy adminbackupAugust 11, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আব্দুল কাদের, চৌগাছা

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে চিকিৎসকশূন্য থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, গত ২/৩ মাস ধরে স্বাস্থ্যকেন্দ্রটির দরজায় তালা ঝুলছে। ফলে প্রত্যন্ত এলাকার অসুস্থ রোগীরা চিকিৎসাসেবা নিতে এসে চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, একসময় এই উপস্বাস্থ্য কেন্দ্রটি এলাকার সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার অন্যতম ভরসাস্থল ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে নিয়মিত চিকিৎসক না থাকায় স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিকে স্বাস্থ্যকেন্দ্রে থাকা সরকারি ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রি দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি অর্থে সরবরাহ করা এসব ওষুধ রোগীদের মাঝে বিতরণ না হয়ে নষ্ট হলে তা একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদের অপচয়, অন্যদিকে চিকিৎসাবঞ্চিত মানুষের দুর্ভোগ আরও বাড়াবে।

স্থানীয় বাসিন্দারা জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। ফলে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বাস্থ্যকেন্দ্রটি আমাদের জন্য করা হয়েছে। কিন্তু চিকিৎসক না থাকলে এবং মাসের পর মাস তালা ঝুললে আমরা কোথায় চিকিৎসা নেব? অসুস্থ রোগীদের দূরের হাসপাতালে নিয়ে যেতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।”

স্থানীয়দের দাবি, দ্রুত পাশাপোল উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিদিন খোলা রাখা এবং সরকারি ওষুধ যথাযথভাবে রোগীদের মাঝে বিতরণের ব্যবস্থা করতে হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। অন্যথায় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও চিকিৎসাসেবা না পাওয়ার এই দুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.