Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফেসবুক পেজ খুলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreAugust 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা

চাঁদপুরের ইলিশ বিক্রির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অনলাইনে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের আকিদুল ইসলাম, একই গ্রামের আসমাউল শেখ, ইমরান শেখ, তৈয়বুর রহমান এবং নীরব শেখ।

পুলিশ জানায়, গ্রেফতার যুবকরা দীর্ঘদিন ধরে ‘চাঁদপুরের ইলিশ’সহ বিভিন্ন নামে ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করে আসছিলেন। এসব পেজে আকর্ষণীয় ছবি ও পোস্ট দিয়ে উন্নতমানের চাঁদপুরের ইলিশ বিক্রির প্রলোভন দেখানো হতো।

ক্রেতারা মাছ কেনার জন্য যোগাযোগ করলে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেয়া হতো। টাকা পাওয়ার পরই ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিত চক্রটি। এভাবে অনলাইনে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় চক্রটি।

দীর্ঘদিন নজরে রাখার পর বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, তিনটি বাটন ফোন ও বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার আকিদুল ইসলামের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, ‘চাঁদপুরের ইলিশ’ নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার বিষয়টি পুলিশের নজরে আসে। চক্রটির গতিবিধির ওপর দীর্ঘদিন পুলিশ নজরদারি করে আসছে। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করে ফুলদাহ গ্রামে থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.