Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
  • খানাখন্দ : রাজারহাট-চুকনগর সড়কে ঝুঁকি নিয়ে চলছে যান
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা তৈরি পোশাক সমিতির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য সচিব রুহুল

banglarbhoreBy banglarbhoreAugust 29, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা তৈরি পোশাক সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

একই সঙ্গে পূর্বের কমিটির কাছ থেকে হিসাব-নিকাশ বুঝে নিয়ে টেইলারিং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে নতুন কমিটি।

সমিতির সদস্যদের উদ্দেশে দেয়া এক বার্তায় জানানো হয়, পূর্বের কমিটির নির্ধারিত মেয়াদ অতিক্রম করায় উপদেষ্টামণ্ডলীর সমন্বয়ে সাধারণ সদস্যদের দুই-তৃতীয়াংশের উপস্থিতিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। প্রধান উপদেষ্টা আখতারুজ্জামান খোকনের মৌখিক ঘোষণার পর সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল আমিন। কমিটির অন্য সদস্যরা হলেন- দেলোয়ার হোসেন মুনা, কুবাদ হোসেন ও কামরুল ইসলাম।

বার্তায় বলা হয়েছে, নতুন আহ্বায়ক কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে পূর্বের কমিটির কাছ থেকে যাবতীয় হিসাব-নিকাশ বুঝে নেয়া হবে। পাশাপাশি টেইলারিং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে ভূমিকা রাখবে কমিটি।

এ ছাড়া তিন মাসের মধ্যে সমিতির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে নতুন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। সমিতির রেজুলেশন অনুযায়ী নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং সভায় উপস্থিত সদস্যদের স্বাক্ষরের মাধ্যমে কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026

    দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়

    October 17, 2026

    মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.