Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম
  • ৯৯৭ পিস ইয়াবাসহ যশোরে নারী আটক
  • পুনশ্চ যশোরের বার্ষিক সদ বিতরণ অনুষ্ঠিত
  • যশেরে মডার্ণ হসপিটালে অস্ত্রোপচারের দুই ঘণ্টা পর রোগীর মৃত্যু
  • ফিউশন আর্ট যশোরের নজরুল সংগীত শিল্পী বাছাই সম্পন্ন
  • লোহাগড়ার ধোপাদাহ গ্রামে চোরাই তার ও রামদাসহ আটক ২
  • নওয়াপাড়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু: সিলগালা ফাতেমা হাসপাতালের ওটি
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নওয়াপাড়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু: সিলগালা ফাতেমা হাসপাতালের ওটি

banglarbhoreBy banglarbhoreSeptember 19, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা :
অভয়নগর উপজেলার নওয়াপাড়া ফাতেমা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর রত্না বেগম (২৮) নামের এক প্রসূতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি এবং অস্বাভাবিকভাবে পেট ফুলে যাওয়ার কথা বারবার জানানো হলেও চিকিৎসক ও নার্সরা তা পুরোপুরি উপেক্ষা করেন। এই অবহেলার কারণেই শনিবার ভোরে তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।

নিহত রত্না বেগম বাঘারপাড়া উপজেলার মিনার হোসেনের স্ত্রী। চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দুপুরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে দেয়।

নিহতের পরিবার ও দুলাভাই এমএম আমিনুর রহমান জানান, প্রসব বেদনা উঠলে শুক্রবার রত্না বেগমকে ফাতেমা হাসপাতালে ভর্তি করা হয়।

রাত আনুমানিক ৯টার দিকে হাসপাতালের পরিচালক ডা. মনজুরুল মোরশেদ তার সিজারিয়ান অপারেশন করেন। স্বজনদের দাবি, অস্ত্রোপচারের কিছুক্ষণ পর থেকেই রত্নার পেট অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে এবং তীব্র শারীরিক অসুস্থতা দেখা দেয়। বিষয়টি কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের বারবার জানানো সত্ত্বেও তারা উপযুক্ত কোনো পদক্ষেপ নেননি।

অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের পরিচালক ডা. মনজুরুল মোরশেদ চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, “অপারেশনের পর আমি বাসায় চলে যাই। রোগীর কিছুটা রক্তচাপ বেড়েছিল, সম্ভবত স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।”

রত্না বেগমের অকাল মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনসহ স্থানীয় সচেতন মহল। চিকিৎসায় কোনো প্রকার অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা।

এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিমুর রাজিব জানান, খবর পেয়েই হাসপাতালটির অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়া হয়েছে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত : নওয়াপাড়া ফাতেমা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ নতুন নয়।

এর আগেও ২০২৪ সালের জুনে ইতি বেগম (২২) নামে এক রোগীর মৃত্যুর পর সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

পরবর্তীতে একই বছরের জুলাইয়ে আরও এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটলে যশোরের সিভিল সার্জন হাসপাতালটিতে সব ধরনের অস্ত্রোপচার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

পরপর এসব ঘটনায় হাসপাতালটির চিকিৎসা সেবা, ওটি ব্যবস্থাপনা এবং জরুরি চিকিৎসা সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

    September 19, 2026

    ৯৯৭ পিস ইয়াবাসহ যশোরে নারী আটক

    September 19, 2026

    পুনশ্চ যশোরের বার্ষিক সদ বিতরণ অনুষ্ঠিত

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.