Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
  • চৌগাছায় গাঁজা গাছসহ যুবক আটক
  • সাতক্ষীরায় নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে স্মারকলিপি
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : উত্তাল শ্যামনগরে গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ
  • আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে : রবিউল বাশার এমপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreSeptember 21, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে জেলা পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাঁচতে শেখার আয়োজনে এবং লিলিয়ানা ফন্ড ও সিডিডির সহযোগিতায় ‘ম্যাপ ইন সিবিআর’ প্রকল্পের আওতায় বাঁচতে শেখার হলরুমে এ সভা হয়েছে।

সভায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়ক উপকরণ নিশ্চিত করা এবং বিদ্যালয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

তারা বলেছেন, প্রতিবন্ধী শিশুদের প্রয়োজন নিরূপণ করে শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে জাতীয় পর্যায়ে কার্যকর নীতিমালা প্রণয়ন প্রয়োজন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা প্রকৌশলী মো. রফিকুজ্জামান, এনডিডি উপপরিচালক আমিনুর রহমান।

এ ছাড়া উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, বেসরকারি স্কুলের প্রতিনিধি, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য, স্টুডেন্টস ক্যাবিনেট সদস্য, সিআরসি, ইয়ুথ গ্রুপ, ইমপ্যাক্ট গ্রুপের সদস্য এবং ‘ম্যাপ ইন সিবিআর’ প্রকল্পের কর্মকর্তারা সভায় অংশ নেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বাঁচতে শেখার তথ্য কর্মকর্তা দীপক রায়। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও বাস্তবায়নের চিত্র তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী হিমেল সনজীব কিস্কু। সভায় সভাপতিত্ব করেন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এঞ্জেলা গমেজ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

    September 21, 2026

    সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

    September 21, 2026

    লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.