Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • কেশবপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি : প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
  • বাগআঁচড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আঃলীগ নেতা গ্রেপ্তার
  • পাইকগাছায় লিডার্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহেশপুরে নিঝুম খুনে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • নড়াইলে পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক ঘটনায় তিন নারী-পুরুষ আহত
  • বাজারদর মধ্য ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে যাওয়ার শংকা যশোরের বিক্রেতাদের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, বৃক্ষরোপণ ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মহাবিদ্যালয় প্রাঙ্গণে “সুশিক্ষায় গড়ি দেশ, সবার বাংলাদেশ” এবং “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপি এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আনন্দ র‌্যালি ও নবীন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষে তাদের মাঝে কলেজ ব্যাগ, ক্যাপ, টি-শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রি বিতরণ করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

এরপর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ঔষধি প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে মহাবিদ্যালয় প্রাঙ্গণে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মঞ্জুরুল কবীর।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও ৯ নম্বর চাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পল্লব কুমার দে।

এ সময় বক্তব্য দেন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডা. খলিলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, মাগুরা জেলা পরিষদের প্রশাসকের সহধর্মিণী সামসুন নাহার, যশোর শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী জাহাঙ্গীর কবির, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু সাঈদ মোল্যাসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেষে প্রকৌশলী মঞ্জুরুল কবীরের অর্থায়নে কলেজে একটি স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কেশবপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি : প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

    September 26, 2026

    বাগআঁচড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আঃলীগ নেতা গ্রেপ্তার

    September 26, 2026

    পাইকগাছায় লিডার্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.