Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৫, ২০২৬

আরজু’র দেহ যশোর মেডিকেল কলেজে হস্তান্তর

সোমবার বাদ আসর দোয়া
banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
আরজু’র দেহ যশোর মেডিকেল কলেজে হস্তান্তর
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়েছে।

 রোববার সকাল ১০টায় যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শরিফুল আলম খানের কাছে পরিবারের পক্ষ থেকে তাঁর দেহ হস্তান্তর করা হয়।

 পরিবারের পক্ষে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন মরহুমের স্ত্রী মেরীনা আখতার, ভাই মোস্তফা কামাল ও কন্যা নিবেদিতা নার্গিস।

মরদেহ হস্তান্তরের আগে সকাল সাড়ে ৯টায় মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয়ে প্রয়াত আজাদুল কবির আরজুর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেসিএফ’র মাঠ পর্যায়ের ৫২টি জেলার উর্ধতন কর্মকর্তা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত আজাদুল কবির আরজু’র প্রতি।

 জাগরণী চক্র ফাউন্ডেশনের ৪টি অঞ্চল ও ২৫টি জোন ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন- শিশু নিলয় ফাউন্ডেশন, চরকা পরিবার, সিএসপি, সিএইচপি, এনজিও যশোর, জেসিএফ’র সাবেক সভাপতি জন. এস বিশ্বাস, ইউনাইটেড ফাইনান্স, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র নির্বাহী পরিচালক ইমান আলী, স্বাধীন মহিলা সমিতি, জেসিএফ বিডি-১৭ প্রকল্প, মনিটরিং সেল, ব্যাংক এশিয়া, সুখি মহিলা উন্নয়ন সমিতি, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম, জেসিএফ ডিআরপি প্রকল্প, মৌমাছি স্কুল, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পরশমনি মহিলা উন্নয়ন সমিতি, গ্রীণ বাজার এবং জেসিএফ পরিবার।

এদিকে, সোমবার বাদ আসর মরহুম আরজু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জাগরণী চক্র ফাউণ্ডেশন।

 মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয়ের পাশের মাঠে ও নারীদের জন্য সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই দোয়া মাহফিলে সকলকে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

উল্লেখ্য, শনিবার দুপুর ১ টা ০৫ মিনিটে যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়ার নিজ বাসভবনে ৭২ বছর বয়সে ইন্তেকাল করে এ কর্মবীর।

আরজু জাগরণী চক্র ফাউন্ডেশ জেসিএফ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.