আশাশুনি সংবাদদাতা :
আশাশুনির প্রতাপনগর উপজেলা এলাকার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ বিল্ডিং রেসাইলেন্স ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যাণ্ড জেণ্ডার ইমপ্রুভমেন্ট প্রকল্পের আইএনকেওটিএ সংস্থার সহযোগিতায় লিডার্সের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতাপনগর ইউপির প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সভাপতি ইসমাইল হোসেন লিংকন, প্রশাসনিক কর্মকর্তা খাইরুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হুসাইন, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোকসেদ হাওলাদার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রায়হানুজ্জামান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম সানা, কৃষক দল নেতা আব্দুল গফফার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন প্রতাপনগর ইউনিয়ন একটি ঝুঁকিপূর্ণ ইউনিয়ন। প্রাকৃতিক দুর্যোগে উপজেলার সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত ইউনিয়ন প্রতাপনগর। ভাঙন, লোনা পানি প্রবেশ ও যততত্র বালু উত্তোলন, পরিত্যাগ স্লুইস গেট প্রতাপনগর ইউনিয়ন কে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
এ থেকে পরিত্রাণ পেতে চায় প্রতাপনগর ইউনিয়নবাসী। এছাড়া সভায় আশাশুনি উপজেলার বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ও আশাশুনি উপজেলা লিডার্সের কাজগুলো উপস্থাপন করেন উপজেলা কোঅর্ডিনেটর শারমিন আরা লিনা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিডার্সের উপজেলা প্রজেক্ট অফিসার এসএম আফজাল হোসেন, আনুলিয়া এফএফ আবু রায়হান মল্লিক, প্রতাপনগর এফএফ আরিফা আক্তার কাজল প্রমুখ।
