Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা, দুজনকে জরিমানা
  • অভয়নগরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ
  • যশোরে দুর্যোগ মোকাবিলায় জীবন রক্ষাকারী মহড়া
  • শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যশোরে ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে নোটিশ
  • জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা যাচাইয়ে যশোরে নতুন কমিটি
  • দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরী সভা
  • যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
  • পাইকগাছায় চিংড়িঘের দখলের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে : এমপি গোলাম রসুল

banglarbhoreBy banglarbhoreOctober 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা :
গণমাধ্যমে যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেছেন, সত্য ও সঠিক সংবাদ পরিবেশনই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অর্জনের অন্যতম পথ। মঙ্গলবার দুপুরে যশোরের অভয়নগর রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. বদরুজ্জামানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং ক্লাবের উপদেষ্টা শাহজালাল হোসেন, উপজেলা জামায়াতের আমির ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, নওয়াপাড়া পৌর জামায়াতের আমির হাবিবুর রহমান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি।

এমপি গোলাম রসুল বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তা যাচাই করা জরুরি, যাতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট থাকে। এ সময় তিনি দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় সমস্যা নিয়েও আলোচনা করেন।

বিশেষ অতিথি শাহজালাল হোসেন বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। সভায় অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সদস্যসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা, দুজনকে জরিমানা

    October 14, 2026

    অভয়নগরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ

    October 14, 2026

    যশোরে দুর্যোগ মোকাবিলায় জীবন রক্ষাকারী মহড়া

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.