Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

banglarbhoreBy banglarbhoreOctober 18, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
মাদক সরবরাহের অভিযোগে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মন্ডলগাতি গ্রামে একটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে ঘটে। এ ঘটনার পর শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার পিছনে কি কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল থেকে আসা দুই ব্যক্তি ওই গ্রামের মতলবের স্ত্রী মঞ্জুর কাছে গাঁজা সরবরাহ করতে এসেছিলেন। এ সময় আব্দুল আলমি নামে একজনকে মোটরসাইকেলসহ আটক করা হলে তার সঙ্গে থাকা অন্য ব্যক্তি পালিযে যান।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বেনাপোল থেকে দুই ব্যক্তি মাদক সরবরাহ করতে ওই ইউনিয়নের নারী মাদক ব্যবসায়ীর কাছে এসেছিল। এ সময় স্থানীয় একটি পক্ষ দুই জনকে মাদকসহ আটকের পর ছেড়ে দেয়। পরে এ ঘটনা জানাজানি হলে স্থানীয় আরেকটি পক্ষ ক্ষুব্ধ হয়ে মাদক সরবরাহকারীর মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

দেয়াড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন জানান, আব্দুল আলিমকে আটকের পর শামীম নামে এক ব্যক্তি কথা বলার কথা বলে তাকে পাশে নিয়ে যান। পরে আব্দুল আলিমকে ছেড়ে দেয়া হলে তিনি পালিয়ে যান। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছাড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন। মোটরসাইকেলটিতে এক কেজি গাঁজা ছিলো বলেও দাবি করেন তিনি।

এদিকে, মাদক সরবরাহের অভিযোগ অস্বীকার করেছেন মঞ্জু। তার দাবি, তিনি নিজেও মাদক কারবারের সঙ্গে জড়িত নন, তবে তার স্বামী মতলেব মাদক কারবার করেন।

নিজের বিরুদ্ধে একটি মাদক মামলা থাকার কথা স্বীকার করে তিনি মঞ্জু জানান, স্বামীর রাখা ফেনসিডিলের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করেছিল।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল স্থানীয় লোকজন পুড়িয়ে দিয়েছেন বলে তারা জানতে পেরেছেন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026

    দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.