Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় ৩০ ইয়াবাসহ যুবক আটক
  • নড়াইলে সাপের কামড় খেয়ে সাপসহ হাসপাতালে বৃদ্ধ
  • মোটরসাইকেল ছিনতাইচেষ্টার অভিযোগে তিন যুবক আটক
  • ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ
  • সাতক্ষীরায় বিশ্ব নগর দিবসে পরিকল্পিত আবাসনের দাবি
  • যশোর সরকারি মহিলা কলেজে অনিয়মিত ছাত্রীদের টিসি দেয়ার সিদ্ধান্ত
  • উপশহর ইয়ুথ ক্লাবের কার্যকরী কমিটি গঠন
  • মাগুরায় আইসক্রিম কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী যশোরে উদযাপন

banglarbhoreBy banglarbhoreOctober 26, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

যশোর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর শাখার প্রধান সমন্বয়ক এস এম মাসুম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শ্রম অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবিতা খানম ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন শেখ আপন।

এ ছাড়া বক্তব্য দেন শ্রম অধিকার পরিষদের যশোর জেলা সভাপতি হুমায়ুন কবির মনা, সাধারণ সম্পাদক তারেক হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান শাহীন এবং সদর উপজেলা গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু উপস্থিত নেতাদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় ৩০ ইয়াবাসহ যুবক আটক

    October 26, 2026

    নড়াইলে সাপের কামড় খেয়ে সাপসহ হাসপাতালে বৃদ্ধ

    October 26, 2026

    মোটরসাইকেল ছিনতাইচেষ্টার অভিযোগে তিন যুবক আটক

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.