Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মণিরামপুর জামায়াত নেতার কুরুচিপূর্ণ স্ট্যাটাস শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন
  • নড়াইলে গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড
  • চুড়ামনকাটিতে নতুনকুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ
  • যশোরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন : যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
  • যশোরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত
  • উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
  • গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করেছে সরকার : ডা. শফিকুর রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এইচএসসিতে অকৃতকার্য : মাগুরায় একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর আত্মহত্যা

banglarbhoreBy banglarbhoreOctober 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

মাগুরায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার পৃথক সময়ে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। দুই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিক্ষার্থী হলেন, আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং একই ইউনিয়নের নতুনগ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পি হোসাইন চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুর ১২টার পর নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি মাগুরার শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

অন্যদিকে, অনন্যা শিকদার কুলিয়া-কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনিও চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে নিজ ঘরে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয় এক পল্লীচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুটি অপমৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মণিরামপুর জামায়াত নেতার কুরুচিপূর্ণ স্ট্যাটাস শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন

    November 1, 2026

    নড়াইলে গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড

    November 1, 2026

    চুড়ামনকাটিতে নতুনকুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.