বাংলার ভোর প্রতিবেদক :
পোফ স্বেচ্ছাসেবী সংস্থার রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের নাজির শংকরপুর পোফ যশোর কার্যালয়ে সংস্থার রজত জয়ন্তী উপলক্ষে ২৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান, প্রদীপ প্রাজ্জ্বলনের মধ্যেদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন খুলনা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক হুসাইন শওকত। অনুষ্ঠানে পোফ স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন পোফ’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান।
পঁচিশ বছরের এই জয়ন্তী অনুষ্ঠানে ২৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়। এরা হলেন যশোরের জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু মরণোত্তর পক্ষে পরিচালক আজিজুল হক, আর আর এফের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা এনজেলা গমেজের পক্ষে প্রতিষ্ঠানের কর্মকর্তা দীপক কুমার রায়, জয়তি সোসাইটি নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, দৈনিক গ্রামের কাগজের নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, দেশ ফাউণ্ডেশনের পরিচালক ফজলুল হক, সুরধুনী সংগীত একাডেমির সভাপতি হারুন অর রশিদসহ ২৫ গুণী।
এ সময় উপস্থিত ছিলেন এনজিও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধানরা। অনুষ্ঠানে সমাজের লেখক কবি গবেষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ পোফ সংস্থার বিভিন্ন উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। জাতীয় সংগীত ও ২৫টি প্রদীপ প্রাজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শেষে কেক কাটা হয়।
