বাগআঁচড়া সংবাদদাতা
সংবাদ প্রকাশের পর যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে সেই মেসার্স আরিফ ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
রোববার বিকেলে এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় পোলাও চাল নকল প্যাকেটজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরিফ হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে বিক্রির জন্য রাখ ২০ প্যাকেট (প্রতি প্যাকেট এক কেজি ওজন) চাল জব্দ করা হয়।
উল্লেখ্য, দৈনিক ভোরের ডাক, বাংলার ভোরসহ বেশ কয়েকটি পত্রিকায় ‘বাগআঁচড়ায় ভেজাল পোলাও চাল নামি-দামি মোড়কে প্যাকেট করে ভোক্তার সাথে প্রতারণা’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা ও জরিমানা করেন।

