Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনী প্রধান গ্রেপ্তার
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা
  • জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি আটক
  • সুন্দরবনে বেড়াতে গিয়ে পর্যটক নিখোঁজ
  • যশোরে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার, মদ্যপানে যুবকের মৃত্যু
  • শীতের আগমনী বার্তায় সবজির বাজারে সুবাতাস
  • যশোরে চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজ উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও প্রীতিভোজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার, মদ্যপানে যুবকের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNovember 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুরে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, শার্শায় অতিরিক্ত মদ্যপানে আশা মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে মণিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকা থেকে রঞ্জন মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে সেখানে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তারা সেটি খুলে ভেতরে এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানান, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি কেশবপুর উপজেলার বাসিন্দা। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।

অন্যদিকে, শনিবার সকালে জেলার শার্শা উপজেলার ইসলামপুর গ্রামে অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েন আশা মিয়া। তিনি ওই গ্রামের লালটু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় তার মা সাজেদা বেগম প্রথমে তাকে নাভারণ বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলা ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাহুল দেব ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনী প্রধান গ্রেপ্তার

    November 7, 2026

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

    November 7, 2026

    জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি আটক

    November 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.