Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের ৫৪ চেকপোস্ট, ৩২ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২
  • যশোর সীমান্তে বিজিবি ও এসআরবি যৌথ অভিযানে নেশাজাতীয় সিরাপ উদ্ধার
  • উপশহরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
  • এম এম কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী
  • খাটুরা বাঁওড় দখলের প্রতিবাদে মানববন্ধন করায় যুবককে মারপিট
  • মণিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির মতবিনিময়
  • মণিরামপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত, আটক ৩
  • ‘নজরুলের কবিতা মানুষের চলার সঠিক পথের নির্দেশনা দেয়’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উপশহরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
‘স্বাস্থ্যই সকল সুখের মূল’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপশহরবাসীর জন্য পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় শুক্রবার সকালে উপশহর বি-ব্লক বাজারে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক শেখ সোহেল আহমেদ।

পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যকর্মী এসএম মনিরুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বিশেষ করে উচ্চ রক্তচাপ (প্রেশার) ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়।

ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন।

এ সময় উপশহরের সাবেক মেম্বার রেজাউল হক, হোমিওপ্যাথিক চিকিৎসক আহসান হাবিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ ও অস্বচ্ছল মানুষ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। আয়োজকদের এ মানবিক উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পুলিশের ৫৪ চেকপোস্ট, ৩২ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২

    November 13, 2026

    যশোর সীমান্তে বিজিবি ও এসআরবি যৌথ অভিযানে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

    November 13, 2026

    এম এম কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী

    November 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.